1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা

খারকিভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৩

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

পূর্ব ইউক্রেনের খারকিভের কুপিয়ানস্ক শহরের কাছে একটি গ্রামে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে ক্ষেপণাস্ত্র হামলায় তিন বেসামরিক লোক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন বলে জানিয়েছে দেশটির আঞ্চলিক প্রসিকিউটর অফিস।

মঙ্গলবার ভোরে চারটি গাইডেড এরিয়াল ক্ষেপণাস্ত্র কুপিয়ানস্ক জেলার ক্রুহলিয়াকিভকা গ্রামে আঘাত হানে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত মৃতের সংখ্যা তিনজন ছিল। এদের মধ্যে একজন ৪৫ বছর বয়সি নারী এবং দুজন পুরুষ রয়েছেন।

আঞ্চলিক প্রসিকিউটর অফিসের তথ্যে বলা হয়েছে, হামলার পর আইন প্রয়োগকারী কর্মকর্তারা এবং রাষ্ট্রীয় জরুরি পরিষেবা দল ঘটনাস্থলে পৌঁছায়। ক্ষেপণাস্ত্র হামলার পর রুশ বাহিনী এমএলআরএস রকেট আর্টিলারি দিয়ে পরে ওই গ্রামে গুলি চালায়। এতে আরও চারজন আহত হয়। তাদের মধ্যে দুই পুলিশ ও দুজন উদ্ধারকর্মী ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত এবং বেশ কয়েকটি ভবন আংশিক ধ্বংস হয়ে গেছে।

সাম্প্রতিক কুপিয়ানস্কে রুশ বাহিনীর হামলা বৃদ্ধির পাওয়ায় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ওই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান আন্দ্রি বেসেডিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )