1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

এবার খেরসন পুনর্দখলে অভিযান শুরু করেছে ইউক্রেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

রাশিয়া অধিকৃত খেরসন মুক্ত করতে ইউক্রেনীয় সেনারা ডিনিপ্রো নদী পার হওয়ার চেষ্টা করেছে। দক্ষিণ ইউক্রেনের এ নদীটি কয়েক মাস ধরে রণক্ষেত্র হিসেবে দুই বাহিনীকে বিভক্ত করেছে।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

রুশ সামরিক ব্লগাররা জানান, মঙ্গলবার সাতটি নৌকা নিয়ে ইউক্রেনীয় সেনারা খেরসন শহরের পূর্ব দিকের একটি গ্রামে পৌঁছেছে। প্রতিটি নৌকায় ছয় থেকে সাত সেনা রয়েছেন। এর মধ্য দিয়ে তারা রাশিয়ার প্রতিরক্ষা রেখা ভেদ করেছে।

দাবি করা হয়েছে, ইউক্রেনীয় সেনারা নদী পার হয়ে ৮০০ মিটার অগ্রসর হয়েছে। তবে রুশ সেনারা তাদের সঙ্গে লড়াইয়ে কিছুটা সাফল্য পেয়েছে।

খেরসনের রুশপন্থি প্রধান ভ্লাদিমির সালডো দাবি করেছেন, ইউক্রেনীয়দের অভিযান প্রতিহত করা হয়েছে।

ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক প্রতিষ্ঠান স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলেছে, এটি ইউক্রেনীয়দের সীমিত আকারের অভিযান হতে পারে। সালডো যা স্বীকার করছেন, অভিযানে ইউক্রেনীয়দের সাফল্য আরও বেশি হতে পারে। স্যাটেলাইট ছবি ইঙ্গিত দিচ্ছে, সেখানে বড় ধরনের লড়াই হয়েছে।

ডিনিপ্রো নদী পার হওয়ার একাধিক চেষ্টা করেছেন ইউক্রেনীয় সেনারা। গত বছর নভেম্বরে ইউক্রেনের অভিযানের মুখে রুশ সেনারা নদীর পূর্ব দিকে অবস্থান নেয়। পশ্চিমতীরের খেরসন শহর পুনরুদ্ধার করে ইউক্রেনীয় সেনাবাহিনী।

জুন মাসে ইউক্রেনের অভিজাত ৭৩তম মেরিন স্পেশাল অপারেশন্স ইউনিট একটি অভিযান পরিচালনা করে। তবে মঙ্গলবারের অভিযান গত কয়েক মাসের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে দ্য গার্ডিয়ানের খবরে উল্লেখ করা হয়েছে।

জুন মাসে ইউক্রেনের অভিজাত ৭৩তম মেরিন স্পেশাল অপারেশন্স ইউনিট একটি অভিযান পরিচালনা করে। তবে মঙ্গলবারের অভিযান গত কয়েক মাসের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে দ্য গার্ডিয়ানের খবরে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )