1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা

হাম ও হামের উপসর্গে দেশে আরও ৬ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু ৩১৭

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২২ জন দেখেছেন

গত ২৪ ঘণ্টায় দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি চারজনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ১৮৬ শিশুর মধ্যে হামের লক্ষণ দেখা গেছে। আক্রান্তদের মধ্যে ঢাকায় শনাক্ত হওয়া দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা ও রাজশাহীতে দুইজন করে এবং সিলেটে দুই শিশুর মৃত্যু হয়েছে, যাদের ক্ষেত্রে হামের উপসর্গ ছিল।

মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ২৬৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৫৪ জন।

এ সময়ের মধ্যে ৪২ হাজার ৯৭৯ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের মধ্যে ২৯ হাজার ৮৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসা শেষে ২৬ হাজার ৩৬৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এছাড়া, একই সময়কালে দেশে মোট ৫ হাজার ৭২৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )