1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার রামিসা হত্যাকাণ্ডে আইনের শাসন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৫ আগস্টে বিতাড়িতদের সাথে এরা তলে তলে খাতির শুরু করেছে: প্রধানমন্ত্রী মেসি বিশ্বকাপে খেলছেন, জানালেন কোচ ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা করে বিএনপির ওপর দায় চাপাতে চেয়েছিল জামায়াত-শিবির’

ঢাবির বকুলতলায় চলছে দুই দিনব্যাপী বসন্ত উৎসব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৩ জন দেখেছেন

সেতারে রাগ বসন্ত মুখারী বাদনের মধ্যদিয়ে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলার বসন্ত উৎসব। আজ সকাল ৭ টা ১৫ মিনিটে শুরু হয় জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ এর উদ্যোগে আয়োজিত এবারের ৩০তম বসন্ত উৎসব।

সকাল থেকেই চারুকলার বকুলতলায় মানুষের ভিড়। সবাই মেতেছে বসন্ত আমেজে।

দেশের অগ্রগণ্য নৃত্য ও সঙ্গীতের দলসমূহ, একক বরেণ্য শিল্পীবৃন্দ, শিশু-কিশোর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ পরিবেশন করে ‘এসো মিলি প্রাণের উৎসবে’।

এরপর বসন্ত কথন পর্ব, প্রীতি বন্ধনী বিনিময়, আবির বিনিময় এবং সকাল ১০টায় বসন্ত আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

বসন্ত কথন পর্বে সভাপতিত্ব করেন বসন্ত উদযাপন পরিষদ- এর সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমদ, বক্তব্য রাখবেন- সহ-সভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইটসহ অন্যান্য বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

বিকেলের পর্ব ‘বসন্ত বিকেল’ শুরু হবে বিকেল সাড়ে তিনটায় বেঙ্গল পরম্পরার যন্ত্রসঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে। এ পর্বেও যথারীতি দেশের অগ্রগণ্য শিশু-কিশোর ও ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির পরিবেশনা, দলীয় সঙ্গীত ও দলীয় আবৃত্তি এবং বরেণ্য একক সঙ্গীত ও আবৃত্তি শিল্পীবৃন্দের পরিবেশনও থাকবে।

বিকেল সাড়ে তিনটায় একযোগে পুরনো ঢাকার বাহাদুর শাহ্ পার্ক ও উত্তরা দিয়াবাড়ীর লেক সংলগ্ন মাঠে বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে “বসন্ত উৎসব-১৪৩০” এর অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )