1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ

হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ জন দেখেছেন

দিনাজপুর হাজী মোহাম্মদ দা‌নেশ বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ববিদ্যাল‌য়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। বুধবার সন্ধ্যা সাতটায় বিশ্ব‌বিদ্যালয় সংলগ্ন এক‌টি ছাত্রাবা‌স থে‌কে ওই শিক্ষার্থীর মর‌দেহ উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম সিন‌থিয়া আক্তার। তি‌নি বিশ্ব‌বিদ্যাল‌য়ে ২১ ব্যা‌চের ডে‌ভেলাপমেন্ট স্টা‌ডিজ বিভা‌গের শিক্ষার্থী। বিশ্ব‌বিদ্যালয় সংলগ্ন ফ‌জিলা ছাত্রী‌নিবা‌সের তৃতীয় তলায় আবা‌সিক থাক‌তেন তি‌নি। তাঁর বাসা গাজীপ‌ুর জেলায়।

ক‌য়েকজন শিক্ষার্থীর স‌ঙ্গে কথা ব‌লে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত মেসের অন্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই গল্প ক‌রেছেন, আড্ডা দি‌য়ে‌ছেন। সকা‌লে আ‌শেপা‌শের রু‌মের কয়েকজন ডাকাডাকি করলেও সাড়া পাওয়া যায়নি৷ তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব দেননি সহপাঠীরা। ক্যাম্পাস বন্ধ থাকায় সারা‌দিন কা‌রো স‌ঙ্গে দেখা সাক্ষাতও হয়‌নি সিন‌থিয়ার সঙ্গে।

বুধবার সন্ধ্যায় মেসের ভাড়া সংক্রান্ত মিটিংয়ের জন্য আবারও ডাকতে গিয়ে সাড়া না পেয়ে মেস মালিককে খবর দেয় অন্যান্যরা। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় তারা।

এ বিষ‌য়ে বিশ্ব‌বিদ্যালয়ের সহকা‌রি প্রক্টর আবুল কালাম ব‌লেন, সন্ধ্যা সাতটায় জান‌তে পা‌রি এক‌টি মে‌সে একজন শিক্ষার্থী আত্মহত্যা ক‌রেছে। প‌রে প্রো-‌ভি‌সিসহ ক‌য়েকজন শিক্ষক ঘটনাস্থ‌লে যাই। পু‌লিশ‌কে অব‌হিত করা হ‌য়ে‌ছে। তারা আইনগত ব্যবস্থা নি‌চ্ছেন। বিশ্ব‌বিদ্যালয় প্রশাসন বিষয়‌টি খ‌তি‌য়ে দেখ‌বে।

দিনাজপুর কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) মোহাম্মদ নূরনবী ব‌লেন, `একজন ছাত্রীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। লা‌শের সুরতহাল প্রতি‌বেদন তৈরী ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ম‌র্গে পাঠা‌নোর প্রক্রিয়া চলমান র‌য়ে‌ছে। বিশ্ব‌বিদ্যালয় প্রশাস‌নের সঙ্গে কথা বলা হ‌চ্ছে। নিহ‌তের স্বজন‌ কিংবা বিশ্ব‌বিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অ‌ভিযোগ পে‌লে অ‌ধিকতর তদন্ত সা‌পে‌ক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।`

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )