1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ

বেরোবি শিক্ষক সমিতির সভাপতি বিজন, সম্পাদক আসাদ মন্ডল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ১৩০ জন দেখেছেন

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২৪ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক বিজন মোহন চাকী এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদ।

রবিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো: আশানুজ্জামান।

এছাড়াও সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আসিফ আল মতিন, কোষাধ্যক্ষ পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন আল রশীদ, যুগ্ম সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন পাটোয়ারী ।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শরিফুল ইসলাম, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক শাহীনুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বকুল কুমার চক্রবর্তী, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহজামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহবুব ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক এস. এম. আশরাফুল আলম।

রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬৫ জন শিক্ষক ভোট প্রদান করেন। এছাড়া ১টি ভোট বাতিল হিসেবে গণ্য হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো: আশানুজ্জামান এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন ও অর্থনীতি সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফা।

মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকবৃন্দের সংগঠন নীল দল ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত বিজন-হারুন-আসাদ পূর্ণ প্যানেল বিজয় লাভ করে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )