1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ

অষ্টম-নবমেও থাকছে না বার্ষিক পরীক্ষা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

২০২৪ শিক্ষাবর্ষে অষ্টম ও নবম শ্রেণিতে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। নতুন এ শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মতো অষ্টম ও নবম শ্রেণিতেও বার্ষিক পরীক্ষা থাকছে না। তার পরিবর্তে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে।

সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য পাওয়া গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৩ মে থেকে ৯ জুন, নির্বাচনী পরীক্ষা ২০ অক্টোবর থেকে ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা ২১ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

উল্লিখিত মূল্যায়ন/পরীক্ষার সময়সূচি অনুযায়ী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, অর্ধ-বার্ষিক পরীক্ষা, প্রাক-নির্বাচনী পরীক্ষা, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং মূল্যায়নের কাগজপত্র ও বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত এক বছর সংরক্ষণ করতে হবে। প্রতি মূল্যায়ন/পরীক্ষার সময় ১০/১২ কর্মদিবসের বেশি হবে না।

নিজ নিজ বিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র (পাবলিক পরীক্ষা ছাড়া) নিজেরাই প্রণয়ন করবেন। কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না।

মূল্যায়ন/পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। তবে কোনো বিশেষ কারণে মূল্যায়ন/পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )