1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
খাঁটি মধুর নামে চিনির সিরাপ! পরীক্ষাগার ছাড়া ভেজাল চেনা কঠিন ফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারাচ্ছে ইসরায়েল: ওবামা এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান

পুলিশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

স্টাফ রিপোর্টার: ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন কাকরাইল মোড়ে দায়িত্বরত পুলিশ হত্যা মামলার আসামি যুবদল নেতা আপন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান।

ঢাকা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ২ নভেম্বর সকাল ৬টায় পটুয়াখালীর গলাচিপা হতে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের ওসি মামুনুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়ন যুবদল নেতা আপন আহমেদকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের পর পল্টন থানায় একটি হত্যা মামলা করা হয়। পল্টন থানার মামলার তদন্তকালে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করে অভিযান চালানো হয়।

আসাদুজ্জামান জানান, আপন আহমেদ নিজের চেহারা লুকাতে চুল, দাড়ি ছোট করে এবং দ্রুত এলাকা ত্যাগ করে। পড়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )