1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পিকআপের ধাক্কায় বেল্লাল হোসেন রানা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অপরদিকে রামপুরা হাজীপাড়ায় বাসের ধাক্কায় রোকন (৪০) নামে অন্য একজন মারা যায়।

বুধবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে যাত্রাবাড়ি কাজলা মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে সড়ক দুর্ঘটনায় বেলাল আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায়  উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বেল্লাল হোসেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর গ্রামের নবীউল্লাহ চৌধুরীর ছেলে। বর্তমানে সানারপাড় এলাকায় ভাড়া থাকতেন তিনি।

যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, নিহত বেল্লাল ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চাকরি করতেন। রাতে কাজ শেষে ভাড়ায় চালিত মোটরসাইকেল করে সানারপাড়ের বাসায় যাচ্ছিলেন। কাজলা ফ্লাইওভারের ওপড় এলে পিছন থেকে একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে বেল্লাল হোসেন গুরুতর আহত হয়। এবং চালকও সামান্য আহত হন। পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে এলে বেল্লাল হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পিকআপ গাড়িটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।
এদিকে, রাজধানীর রামপুরা হাজীপাড়া এলাকায় আকাশ নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রোকন  নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

বুধবার দুপুরের দিকে রামপুরা হাজীপাড়া প্রধান সড়কে এই ঘটনাটি ঘটে। পরে রোকনকে উদ্ধার করে মুদগা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন জানান, ঘটনা পরপরই যাত্রীবাহী বাস জব্দের পাশাপাশি তার চালককে আটক করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )