1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা

১ লাখ ৫১ হাজার ৪২৭টি পরিবারকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এ পর্যন্ত দরিদ্র সীমার নিচে বসবাসকারী ২ লাখ ৭২ হাজার ৩৯১টি পরিবারের নিবন্ধন করা হয়েছে এবং ১ লাখ ৫১ হাজার ৪২৭টি পরিবারকে এসএসকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার  জাতীয় সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ হেলথ কেয়ার ফাইনান্সিং স্ট্র্যাটেজি ২০৩২ প্রণয়ন করা হয়েছে। প্রণীত স্ট্র্যাটেজির অধীনে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রাথমিকভাবে দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে ২০১৬ সালের মার্চ  থেকে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) শীর্ষক পাইলট কার্যক্রম চলমান রয়েছে। এসএসকে-এর অধীনে টাঙ্গাইল জেলার সব উপজেলার দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পরিবারের সদস্যদের বিনামূল্যে রোগী সেবা কার্যক্রম চলমান রয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ আরও ৬টি জেলায় (বরগুনা, লক্ষ্মীপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও বারিশাল) এসএসকে সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে। পর্যায়ক্রমে এই কর্মসূচি সারা দেশে সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী ২ লাখ ৭২ হাজার ৩৯১টি পরিবারের নিবন্ধন সম্পন্ন করা হয়েছে এবং সর্বমোট ১ লাখ ৫১ হাজার ৪২৭টি পরিবারকে এসএসকে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। এসএসকে কার্যক্রমের আওতায় এ যাবত ৪৫ হাজার ৬৯৬ জন রোগীকে আইপিডি চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বর্তমানে এসএসকে কার্যক্রমের বেনিফিট প্যাকেজের আওতায় রোগের সংখ্যা ৭৮টি থেকে ১১০টিতে উন্নীত করা হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তায় ১১০টি রোগের ক্লিনিক্যাল প্রোটোকল অনুসরণ করে মাঠ পর্যায়ে চিকিৎসকরা স্বাস্থ্য সেবাদান করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )