1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, দুর্ঘটনা কমাতে কার্যকর আইন ও সমন্বিত উদ্যোগের আহ্বান যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত মুরগির দোকানের কর্মচারী, আহত ভ্যানচালক সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু পারভেজের ৭০ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ ক্রিকেটকে, আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

ডেঙ্গু আক্রান্ত হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৫৩ জন দেখেছেন

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা ফারজানা শারমিন তপি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। শুক্রবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা তিনি।

ফারজানা শারমিনের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়ায়।

তিনি প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায় এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ফারজানা শারমিন দৈনিক সমকালের যুগ্ম বার্তা সম্পাদক জাহেদুল আলম রুবেলের সহধর্মিণী।

স্ত্রীর মৃত্যুর বিষয়ে স্বামী জাহেদুল আলম রুবেল বলেন, একটি মশা তার জীবনকে ওলটপালট করে দিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই জীবন থেকে ডেঙ্গু কেড়ে নিল ঘর আলো করে রাখা মানুষটিকে।

এতিম হলো আমার দুই সন্তান।

তিনি আরও বলেন, আর্থ্রাইটিসের সমস্যা থাকায় ডেঙ্গু শনাক্ত হওয়ার আগে শরীর ব্যথার কারণে তিন দিন ঘুমাতে পারেনি শারমিন। এমন অবস্থায় গত সোমবার হালকা জ্বর দেখা দেয়। জ্বর নিয়ে অফিসও করে।

মঙ্গলবার সকালে রক্ত পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ আসে। তবে অন্যান্য জটিলতা না থাকায় বাসাতেই ছিল। সন্ধ্যায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়।

তিনি আরও জানান, জটিলতা বাড়ার সঙ্গে সঙ্গে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে নেওয়া হয়। তার প্লাটিলেট নেমে যায় ১০ হাজারে।

চিকিৎসক চার ব্যাগ প্লাজমা দেওয়ার পরামর্শ দেন। তবে বিভিন্ন সমস্যা থাকায় চারজনের প্লাজমা নেওয়া যাবে না বলে জানিয়ে দেন তারা। পরে একজনের প্লাজমা নেওয়া হয়। তবে প্লাজমা দিলেও তার শরীরে প্লাটিলেট বাড়াতে পারেনি। বুধবার দুপুরে ফারজানাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, উপসর্গ ছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন শারমিন। জ্বর চলে যাওয়ার পর ডেঙ্গু শনাক্ত হয়। তাই রক্তচাপ ও রক্তে অণুচক্রিকার পরিমাণ অতি দ্রুত কমে যায়। পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে পড়ে, রোগী অজ্ঞান হয়ে যায়। অন্য অঙ্গগুলো আস্তে আস্তে নিষ্ক্রিয় হতে থাকে। পেট ফুলে যায়। ফুসফুসে পানি ছড়িয়ে পড়ে। বিশেষ করে লিভার ও কিডনির কার্যকারিতা হারিয়ে ফেলে। তারা এটিকে ডেঙ্গুর শক সিনড্রোম বলে জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )