1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, দুর্ঘটনা কমাতে কার্যকর আইন ও সমন্বিত উদ্যোগের আহ্বান যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত মুরগির দোকানের কর্মচারী, আহত ভ্যানচালক সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু পারভেজের ৭০ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ ক্রিকেটকে, আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামি ২০ বছর পর গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিন পলাতক আসামিকে ২০ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ ও র‌্যাবের সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো করা হয়েছে।

গ্রেফতার পলাতাক আসামিরা হলেন, বাগেরহাটের রামপালের আদাঘাট গ্রামের আসমত আলীর ছেলে এনায়েত হোসেন (৬০), গৌরম্ভা গ্রামের আজিম উদ্দিনের ছেলে মান্নান ওরফে ছোট (৬৫) ও একই গ্রামের হাকিম বয়াতির ছেলে হান্নান বয়াতি (৭০)।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানায়, ১৯৮৭ সালে বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর ঢাকা থেকে রামপালে ফিরছিলেন। পতিমধ্যে যশোরের খাজুরা এলাকায় সড়কের উপর গাড়ি থামিয়ে ঘাতকরা তাকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় যশোর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্বজনেরা। যশোর কোতোয়ালি থানার জিআর ৭২০/৯২ নম্বর মামলায় দীর্ঘ শুনানী শেষে ২০০২ সালে আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। আদালতের ওই রায়ের পর থেকে এই তিন আসামি পলাতক ছিল। দীর্ঘদিন পতালক থাকা এই তিন আসামিকে বৃহস্পতিবার রাতে পুলিশ র‌্যাবের সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো করা হয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )