1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, দুর্ঘটনা কমাতে কার্যকর আইন ও সমন্বিত উদ্যোগের আহ্বান যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত মুরগির দোকানের কর্মচারী, আহত ভ্যানচালক সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু পারভেজের ৭০ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ ক্রিকেটকে, আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

জাতীয় শোক দিবস উপলক্ষে চবি ছাত্রলীগের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উপগ্রুপ বাংলার মুখের (বিএম) উদ্যোগে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চবির নিরাপত্তা দপ্তরের পাশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আশপাশের বেশ কয়েকটি স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ড. মো. আহসানুল কবীর পলাশ ও নাজেমুল আলম মুরাদ। আরও উপস্থিত ছিলেন চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল গোলাম মোস্তফা সরকারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

চবি ছাত্রলীগের সহ-সভাপতি আবির ইকবাল ও বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক লাবীব শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু বকর তোহা ও সাইফুল ইসলাম সুমন।

সভাপতির বক্তব্যে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও বাংলার মুখের নেতা আবু বকর তোহা বলেন, বঙ্গবন্ধু একটা আবেগের জায়গা। আগামী প্রজন্ম যাতে সেই আবেগের জায়গাটা ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই চেতনা সবার মধ্যে জাগ্রত করাই আমাদের মূল উদ্দেশ্য। চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুরা যেন বঙ্গবন্ধুকে ধারণ করতে পারে, এ জন্য আমাদের এই আয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এ খালেদ চৌধুরী, চবি ছাত্রলীগের সাংঠনিক সম্পাদক সাজিদ মোস্তফা আশফি, কামরুল ইসলাম রাব্বি, শরিফুল ইসলাম, আবুদূর রহিম আরমান, জাহিদ হোসেন, আবির, ইস্রাফিল, সাকিফ, শাহ আলম, স্বপন, জিহাদসহ অন্যান্য ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )