1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, দুর্ঘটনা কমাতে কার্যকর আইন ও সমন্বিত উদ্যোগের আহ্বান যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত মুরগির দোকানের কর্মচারী, আহত ভ্যানচালক সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু পারভেজের ৭০ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ ক্রিকেটকে, আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

গাজীপুরে সিডিএমএস কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

গাজীপুরে সিডিএমএস কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে গাজীপুর পুলিশ লাইনসের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর পদমর্যাদার ৩০ জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশগ্রহণ করেন। কর্মরত পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গত ১৯ আগস্ট শুরু হয় এই প্রশিক্ষণ। সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কোর্স বৃহস্পতিবার শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুরের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ছালেহ উদ্দিন।

সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কোর্স কো-অর্ডিনেটর (অতিরিক্ত পুলিশ সুপার) মো: হামিদুর রহমান সিদ্দিকী, পুলিশ পরিদর্শক মো: দেলোয়ার হুসেন, ইন্সপেক্টর গোলাম মোস্তফা, ইন্সপেক্টর সাব্বির, এস আই ইয়াউর রহমান, বিদায়ী পুলিশ সদস্য উপ-পুলিশ পরিদর্শক কাজী কামাল মিয়া, কৃতি শিক্ষার্থী শারমিলি তাবাসসুম প্রমি, তাসকিন আরা আনিকা প্রমুখ।

পরে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী, সাব ইন্সপেক্টর কাজী কামাল মিয়ার বিদায়ী সংবর্ধনা ও তাদের ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )