1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, দুর্ঘটনা কমাতে কার্যকর আইন ও সমন্বিত উদ্যোগের আহ্বান যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত মুরগির দোকানের কর্মচারী, আহত ভ্যানচালক সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু পারভেজের ৭০ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ ক্রিকেটকে, আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

২৩ দিন পর বাংলাবান্ধা বন্দর দিয়ে পাথর আমদানি শুরু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৯১ জন দেখেছেন

শুল্ককর বৃদ্ধি করায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ২৩ দিন ভারত থেকে পাথর আমদানি বন্ধ থাকার পর  বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলের দিকে ২টি বোল্ডার বোঝাই ট্রাক ভারতের ফুলবাড়ী সীমান্ত অতিক্রম করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশের মাধ্যমে আবারো পাথর আমদানি শুরু হয়েছে।

এর আগে সরকারি ভাবে স্থলবন্দর শুল্ক বিভাগ বিদেশি মালামাল আমদানির ক্ষেত্রে অ্যাসেসমেন্ট ভ্যালু টন প্রতি ১২ ডলারের পরিবর্তে ১৩ ডলার করায় পহেলা আগস্ট থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ রাখে আমদানিকারক ও ব্যবসায়ীরা।

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বাংলানিউজকে বলেন, বন্ধরের পর থেকে বন্দরে একটি স্থবির পরিবেশ বিরাজ করছিল। এতে ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিকেরা চরম বিপাকে পড়েন। কারণ বন্দরটি শুরু পাথর আমদানির ওপর নির্ভরশীল।

এদিকে বুড়িমাড়ি স্থলবন্দরে পাথর আমদানি শুরু হওয়ায় গ্রুপের পক্ষ থেকে সকল ব্যবসায়ী ও আমদানিকারকদের নিয়ে বুধবার (২৩ আগস্ট) আলোচনার মাধ্যমে কার্যক্রম শুরু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন থেকে আবারো আগের অবস্থায় ফিরে আসবে বন্দরটি। ব্যবসায়ীরা তাদের মত করে পাথর আমদানি করবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, বিকেল পর্যন্ত দুটি পাথর বোঝাই ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করেছে। আরো কিছু ট্রাক আসার প্রসেস চলছে। এতে করে প্রাণচাঞ্চল্যতা ফিরেছে বন্দরটিতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )