1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, দুর্ঘটনা কমাতে কার্যকর আইন ও সমন্বিত উদ্যোগের আহ্বান যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত মুরগির দোকানের কর্মচারী, আহত ভ্যানচালক সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু পারভেজের ৭০ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ ক্রিকেটকে, আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, শরিয়তপুরে ছাত্রলীগ নেতা বহিষ্কার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

আল মাহমুদ অপু :মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এবার বহিষ্কার হলেন শাকিল খান নামে শরীয়তপুরের এক ছাত্রলীগ নেতা।

বুধবার (২৩ আগস্ট) গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।

এছাড়া তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর সুপারিশ করা হয়েছে বলেও জানা গেছে।

বহিষ্কৃত শাকিল খান গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সরকারি শামসুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ছাত্রলীগ নেতা শাকিল খান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করেন। এছাড়া গত রোববার আবারও তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লিখেন, ‘যে দলে কোনো মানুষের মৃত্যুতে শোক জানালে বহিষ্কার হতে হয়, সে দল মুসলমানের দল হতে পারে না।’ এ পোস্টটি স্থানীয় ছাত্রলীগ নেতাদের নজরে এলে গতকাল বুধবার সন্ধ্যায় শাকিল খানকে ছাত্রলীগের ইউনিয়ন ও কলেজ শাখা কমিটি থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

এ বিষয়ে সরকারি শামসুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রাজু বেপারী বলেন, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা সাঈদীর মৃত্যুতে তার পক্ষ নিয়ে শাকিল খান ফেসবুকে বিভিন্ন পোস্ট করে আসছিলেন। বিষয়টি আমাদের সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই তাকে কলেজ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি দেওয়ান আজমল হোসেন নয়ন বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শাকিল তার পক্ষে ফেসবুকে লেখালিখি করেছে। এছাড়া এই বিষয়ে সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের বহিষ্কার করার প্রসঙ্গে গত রোববার একটি সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট করেছে, যা সম্পূর্ণ সংগঠনের নীতি ও আদর্শের বাইরে। তাই তাকে সংগঠনের দুই কমিটির দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন পাঠানো হয়েছে।

এ বিষয়ে শাকিল খান বলেন, আমি দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে পোস্টগুলো করেছি। দলের অন্যরা ভালো চোখে দেখেনি বলেই আমাকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )