1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, দুর্ঘটনা কমাতে কার্যকর আইন ও সমন্বিত উদ্যোগের আহ্বান যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত মুরগির দোকানের কর্মচারী, আহত ভ্যানচালক সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু পারভেজের ৭০ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ ক্রিকেটকে, আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

কবরস্থান থেকে ৭টি কঙ্কাল উধাও!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

দিনাজপুরের বীরগঞ্জে কবরস্থান থেকে ৭টি কঙ্কাল উধাও হওয়ার অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে কবরস্থানের কয়েকটি কবরের মাটি সরে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কবর থেকে কঙ্কাল উধাও কিংবা চুরি হয়েছে কিনা তা তদন্ত শেষে বলা যাবে।

এদিকে, একের পর এক কবরস্থান হতে কঙ্কাল উধাও হওয়ার ঘটনায় এলাকাবাসীসহ মৃত ব্যক্তির স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউপির চৌধুরীহাট বালাপুকুর কবরস্থানের ৭টি কবর হতে কঙ্কাল উধাও হওয়ার অভিযোগ ওঠে। এর আগে, গত ১০ আগস্ট একই ইউনিয়নের তুলসীপুর কেন্দ্রীয় কবরস্থান হতে ১১টি কঙ্কাল উধাও হয়।

এলাকাবাসীরা জানায়, স্থানীয় বাসিন্দা মোঃ মঞ্জুরুল ইসলাম সকালে কবরস্থানের পাশে বেগুন ক্ষেতে কাজ করার সময় কবর ভেঙে যাওয়ার ঘটনা জানতে পারেন। এরপর তিনি কবরস্থানে গিয়ে কয়েকটি কবর ভাঙা ও মাটি সরে যাওয়া দেখতে পান। পরে তিনি তাৎক্ষণিক স্থানীয় চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম চৌধুরীকে বিষয়টি অবহিত করেন।

এ ব্যাপারে মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে মোঃ মঞ্জুরুল ইসলাম বিষয়টি জানালে আমি প্রশাসনকে অবহিত করি। এর আগে গত ১০আগস্ট একই ইউনিয়নের তুলসীপুর কেন্দ্রীয় কবরস্থান হতে ১১টি কঙ্কাল উধাও হয় এবং এ ঘটনায় এলাকাবাসীসহ মৃত ব্যক্তিদের স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে তিনি জানান।

সংবাদ পেয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল খোদাদাদ সুমন, বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক বলেন, কবরস্থানের কয়েকটি কবরের মাটি সরে গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। কবর হতে কঙ্কাল উধাও কিংবা চুরি হয়েছে কিনা তা তদন্ত শেষে বলা যাবে।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ প্রশাসন। বিষয়টি প্রসাশনের সিআইডি ক্রাইমসিন বিভাগকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কবরস্থানে সাত দিনের জন্য বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। এলাকাবাসী এবং স্বজনরা যেন আতঙ্কিত না হয় সেজন্য স্থানীয় চেয়ারম্যানদের উদ্যোগে এলাকায় মতবিনিময় করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )