1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ

ঢাবি নেত্রীকে কেন্দ্রীয় ছাত্রলীগের শোকজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

২১ আগস্ট গ্রেনেড হামলার আলোচনা সভায় চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ নেত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীকে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাপসী ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত। তিনি ছাত্রলীগের আগের কমিটির উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তানিয়া আক্তার তাপসীর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব তিন দিনের মধ্যে ছাত্রলীগের দপ্তর সেলে জমার নির্দেশ দেওয়া হলো।

মঙ্গলবার টিএসসি মিলনায়তনের সামনে সভায় বসা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে সমকালে ‘টিএসসিতে ঢাবি-ইডেন কলেজ ছাত্রলীগ সংঘর্ষ’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভাসহ কলেজের বেশ কয়েকজন নেত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, শামসুন নাহার হল ও রোকেয়া হল ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। তারা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত।

আলোচনা সভায় উপস্থিত প্রত্যক্ষদর্শী এক নেত্রী বলেছিলেন, সভায় প্রথম দিকের চেয়ারে বসেছিলেন রোকেয়া হল ছাত্রলীগের পদপ্রত্যাশী মিহা আক্তার ও শামসুন নাহার হলের নীলম বিশ্বাস সেতুসহ কয়েকজন। এসময় রিভাসহ কয়েকজন কেন্দ্রীয় পদধারী নেত্রী তাদের উঠে পেছনে গিয়ে বসতে বলেন। তবে তারা রিভাদের চেনেন না জানিয়ে উঠতে অস্বীকৃতি জানান। এ সময় মিহার চোয়াল ধরে ঝাঁকি দেন রিভা। পরে সভা শেষে সৈকতের অনুসারী বঙ্গমাতা হল ছাত্রলীগে পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীসহ কয়েকজন রিভাকে আটকে ধরেন। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এর আগে বুধবার ইডেন কলেজের নেতারা ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ইনানের সঙ্গে দেখা করে এ ঘটনার বিচার দাবি করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )