1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, দুর্ঘটনা কমাতে কার্যকর আইন ও সমন্বিত উদ্যোগের আহ্বান যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত মুরগির দোকানের কর্মচারী, আহত ভ্যানচালক সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু পারভেজের ৭০ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ ক্রিকেটকে, আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি মহাসচিব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর যাচ্ছেন। তার এই সফর চিকিৎসার উদ্দেশ্যে। স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গী হচ্ছেন। তিনিও সেখানে চিকিৎসা নেবেন।

বৃহস্পতিবার রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে মির্জা ফখরুল সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবেন। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন। আর রাহাত আরা বেগম র‌্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেবেন। এই হাসপাতালেই কিছুদিন আগে তার অস্ত্রোপচার করা হয়েছিল।

কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তার গলার ধমনিতে রক্ত সঞ্চালনেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। ফলোআপ চিকিৎসার জন্য তাকে কিছুদিন পরপর সিঙ্গাপুর যেতে হয়।

বিএনপি মহাসচিব বলেন, নতুন করে তার শারীরিক কিছু জটিলতা দেখা দিয়েছে। সে কারণে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে।

বিএনপির মহাসচিব জানান, তারা স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ। তার স্ত্রীর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। আর ফখরুলের নতুন কিছু জটিলতা দেখা দিয়েছে। দেশবাসীর কাছে তিনি সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে গত ১৫ জানুয়ারি তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )