1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু পারভেজের ৭০ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ ক্রিকেটকে, আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা বাংলাদেশ–আলজেরিয়া, স্বাক্ষরিত সমঝোতা স্মারক সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে-পরে কিছুই জানানো হয়নি দূতাবাসকে,পশ্চিম সৌদির কারাগারে ৩০৬ বাংলাদেশি ৪৫তম বিসিএসের গেজেটে নাম ফেরানোর দাবিতে মানববন্ধন, আমরণ অনশনে এক প্রার্থী সরকারি দপ্তরে প্রায় এক লাখ অস্থায়ী পদে নিয়োগ আটকে, জটিলতা কাটাতে উদ্যোগ

সর্বজনীন পেনশন পেতে নিবন্ধন করলেন তামিম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

বাংলাদেশে চার ক্যাটাগরিতে চালু হয়েছে সর্বজনীন পেনশন কর্মসূচি। এর থেকে সুবিধা পাবে দেশের ১০ কোটি মানুষ। সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রথম দিনে ৮ হাজার মানুষ নিবন্ধন করেন। যে তালিকায় আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

রোববার মুঠোফোন ভিত্তিক আর্থিক সেবাদান প্রতিষ্ঠান নগদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে তামিমকে সর্বজনীন পেনশনের জন্য নিবন্ধন করতে দেখা যায়। এ সময় তামিমের সঙ্গে ছিলেন নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

প্রকাশিত ভিডিওতে তামিম বলেন, গত ১৭ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবার জন্য পেনশন স্কিমটা শুরু করেছেন। এই স্কিমের মাধ্যমে আমাদের অনেকের ভবিষৎ নিশ্চিত হবে। আমরা যে যেই পেশাতেই থাকি না কেন, অবসরের পর আমাদের সবার কী হবে সেটি নিয়ে একটা মাথাব্যথা থাকে। তবে এই পেনশন স্কিম আমাদের সেই দুশ্চিন্তা দূর করবে।

সাবেক অধিনায়ক বলেন, আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য এটা একটা মাইলফলক। উন্নত রাষ্ট্র হওয়ার যেই স্বপ্ন আমরা দেখি, পেনশন স্কিমের মাধ্যমে সেই পথে আরও এক ধাপ অগ্রসর হয়েছি। আপনাদের জানিয়ে রাখি, এই বছর যারা নগদের মাধ্যমে এই পেনশন স্কিমে টাকা জমা দেবেন, এর মধ্যে কিছু কাস্টমার লাভসহ সম্পূর্ণ টাকা আপনারা পরবর্তী বছর ফেরত পেয়ে যাবেন।

উল্লেখ্য, বর্তমানে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছাড়া ১৮ বছর বা তার বেশি বয়সের যে কেউ সার্বজনীন পেনশনের আওতায় ৪টি স্কিমের একটিতে অংশ নিতে পারবেন। এজন্য (www.upension.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )