1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু পারভেজের ৭০ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ ক্রিকেটকে, আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা বাংলাদেশ–আলজেরিয়া, স্বাক্ষরিত সমঝোতা স্মারক সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে-পরে কিছুই জানানো হয়নি দূতাবাসকে,পশ্চিম সৌদির কারাগারে ৩০৬ বাংলাদেশি ৪৫তম বিসিএসের গেজেটে নাম ফেরানোর দাবিতে মানববন্ধন, আমরণ অনশনে এক প্রার্থী সরকারি দপ্তরে প্রায় এক লাখ অস্থায়ী পদে নিয়োগ আটকে, জটিলতা কাটাতে উদ্যোগ

রোগীর স্বজনকে হাসপাতালে আটকে রেখে মারধরের অভিযোগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

ভোলার চরফ্যাসন হাসপাতালে রোগীর স্বজনকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে এক ডাক্তারের বিরুদ্ধে। আজ রবিবার চরফ্যাসন হাসপাতালের ১০৪ নং কক্ষে এই মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জাকির হোসেন নামের এক যুবক।

মারধরের শিকার যুবক জাকির জানান, জ্বরে আক্রান্ত  তার বৃদ্ধ মাকে নিয়ে আজ সকালে তিনি  চরফ্যাসন হাসপাতালের জরুরি বিভাগে যান। ভর্তি স্লিপ নিয়ে জরুরি বিভাগের ১০৪ নং কক্ষে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসপিয়া মুন রোগী না দেখেই কয়েকটি পরীক্ষা লিখে দেন। এসময় জাকির আগে অসুস্থ মাকে দেখতে অনুরোধ করেন। কিন্তু পরীক্ষা নিরীক্ষা ছাড়া রোগী দেখতে পারবেন না বলে জানিয়ে দেন ডাক্তার মুন। এ নিয়ে ডাক্তার তাসপিয়া মুনের সাথে জাকিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাকির রুম থেকে বেড়িয়ে জরুরি বিভাগে গিয়ে অপেক্ষা করতে থাকেন।

কিছুক্ষণ পর ডাক্তার মুন এর স্বামী ওই একই  হাসপাতালে কর্মরত ডাক্তার হোসাইন শাওন জাকিরকে ১০৪ নম্বর  কক্ষে ডেকে নেন। রুমে যাওয়ার সাথে সাথেই ডাক্তার হোসাইন শাওন এবং রুপালী ডায়াগনিস্টিক সেন্টারের দালাল চক্রসহ কয়েকজন মিলে জাকিরকে এলোপাতারী মারধর করতে থাকে। এক পর্যায়ে জাকির অসুস্থ হয়ে পড়লে তাকে ওই রুমে আটক রাখে। জাকির কিছুটা সুস্থ হওয়ার পর তাকে ডাক্তার শাওন পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে ডাক্তার হোসাইন শাওন জানান, কোন মারধরের ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে অহেতুক অভিযোগ তোলা হয়েছে।

চরফ্যাসন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক জানান, এমন ঘটনার কথা শুনেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানেন না।

চরফ্যাসন থানার ওসি মোহা. মোরাদ হোসেন জানান, উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় পরে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )