1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

বাংলাদেশে ‘বিজ্ঞাপনমুক্ত’ ইউটিউব প্রিমিয়াম চালু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

‘বিজ্ঞাপনমুক্ত’ ইউটিউব প্রিমিয়াম বাংলাদেশে চালু হয়েছে। এখন থেকে বাংলাদেশের গ্রাহকরা ইউটিউব প্রিমিয়াম ও ইউটিউব মিউজিক ব্যবহার করতে পারবেন।

আজ বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ইউটিউব বাংলাদেশের পার্টনার ম্যানেজার আবু সালেহ।

ইউটিউব প্রিমিয়ামটি প্রথম মাস ফ্রি টায়াল হিসেবে ব্যবহার করা যাবে। এরপর ব্যবহারের জন্য প্রতিমাসে ২৩৯ টাকা করে দিতে হবে। তাছাড়া ৪৪৯ টাকার ফ্যামিলি প্যাকেজ সাবস্ক্রিপশন করলে সর্বোচ্চ ৫ জন ব্যবহার করতে পারবেন এবং স্টুডেন্ট প্যাকেজের মূল্য ১৩৯ টাকা।

ইউটিউব প্রিমিয়াম হলো একটি সাবস্ক্রিপশন পরিষেবা। ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের মাধ্যমেই এই পরিষেবাটি দেওয়া হয়।

আর ইউটিউবের মিউজিক স্ট্রিমিং পরিষেবা হলো ‘ইউটিউব মিউজিক’, যা অনেকটা স্পটিফাইয়ের মতো। গুগলের একটি পার্টনার অরগানাইজেশন হিসেবে ইউটিউব এ পরিষেবাটি তৈরি করেছে। এই পরিষেবার একটি প্রিমিয়াম সংস্করণ আছে। যেখানে বিজ্ঞাপনমুক্ত মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, গান ডাউনলোড এবং অফলাইন গান শোনা যায়। ইউটিউব ব্যবহারকারীরা এখানে তাদের পছন্দ এবং রিকমন্ডেশনের ভিত্তিতে বিভিন্ন ধরনের গান শুনতে পারেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )