1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শুক্রবার, জানা যাবে যেভাবে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

আগামী শুক্রবার (২৮ জুলাই) প্রকাশ করা হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। ওই দিন সকাল ৯টায় প্রধানমন্ত্রীর হাতে শিক্ষামন্ত্রীসহ ১১ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফলাফল তুলে দেবেন। এরপর প্রধানমন্ত্রী তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। পরে সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা কীভাবে সহজেই ফল জানতে পারবে, তা জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

সে ক্ষেত্রে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (যেমন- SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইট প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানে ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

২০২৩ সালের এসএসসি পরীক্ষা শুরু হয় গত ৩০ এপ্রিল। শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এ বছর ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান রয়েছে। সে অনুযায়ী জুলাই মাসের ৩০ তারিখ ৬০ দিন পূর্ণ হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )