1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি ১১ মাসে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি

রবিশপের নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১০৬ জন দেখেছেন

দক্ষতার সাথে ভুয়া ওয়েবসাইট তৈরি করতেন আল ইমরান জুয়েল নামে এক ওয়েব ডেভেলপার। তার তৈরি ভুয়া ওয়েবসাইটটি কারিগরি দিক বিবেচনায় এতটাই দক্ষতার সঙ্গে তৈরি করা হয়েছিল যে সাধারণ মানুষ সহজেই প্রতারিত হতেন।

ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে ই-কমার্স সাইট রবিশপের নাম ও লোগো ব্যবহার করে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে আল ইমরান জুয়েলকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বুধবার ১৯ জুলাই ভোর রাতে নোয়াখালীতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নকল রবিশপ ওয়েবসাইটের ব্যাকআপ কপি সংবলিত একটি পেনড্রাইভ জব্দ করা হয়।

সিটিটিসি জানায়, ই-কমার্স সাইট রবিশপের ওয়েবসাইট robishop.com.bd-এর অনুকরণে robishoper.com নামক ভুয়া ওয়েবসাইট ও Robi Bangladesh নামে ফেসবুক পেজ বানিয়ে গ্রেফতারকৃত আল ইমরান জুয়েল দীর্ঘদিন ধরে সাধারণ ভোক্তাদের কাছে পণ্য বিক্রয়ের নামে অর্থ আত্মসাৎ করে আসছিল।

এ বিষয়ে মোবাইল ফোন অপারেটর রবি বাংলাদেশ কর্তৃপক্ষ গত ১০ জুলাই গুলশান থানায় একটি মামলা দায়ের করে। মামলাটি তদন্তের ধারাবাহিকতায় প্রতারক চক্রকে শনাক্ত করে মূলহোতা জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সংশ্লিষ্টরা জানান, প্রতারক চক্রটি জাপানভিত্তিক ডোমেইন ও ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান web.z.com থেকে ডোমেইন এবং বাংলাদেশভিত্তিক ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান allothost.com থেকে হোস্টিং কিনে robishop.com.bd-এর অনুকরণে robishoper.com নামে একটি ওয়েবসাইট তৈরি করে। পরে বিভিন্ন পণ্যে ৫০-৭০% পর্যন্ত আকর্ষণীয় ছাড়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতো। বিজ্ঞাপন তৈরির জন্য ব্যবহার করা হতো অন্যান্য ই-কমার্স সাইট থেকে ক্লোন করা ছবি।

ভোক্তাদের বিভ্রান্ত করতে সে Robi Bangladesh নামে একটি ফেসবুক পেজও তৈরি করেছিল। সাধারণ মানুষ এই ওয়েবসাইট ও ফেসবুক পেজকে প্রকৃত রবিশপের মনে করে কেনাকাটা করার জন্য robishoper.com ওয়েবসাইটে দেওয়া বিকাশ, নগদ ও রকেট নাম্বারে টাকা পরিশোধ করতো।

ভুয়া ওয়েবসাইটটি কারিগরি দিক বিবেচনায় এতটাই দক্ষতার সঙ্গে তৈরি করা হয়েছিল যে সাধারণ মানুষ সহজেই প্রতারিত হতেন। নিজেদের আড়াল করার জন্য প্রতারক চক্রটি সাধারণ গ্রাহকদের হেল্পলাইন নম্বর হিসেবে অনলাইন টেলিফোন সার্ভিস ব্রিলিয়ান্টের একটি নম্বর সরবরাহ করতো। এছাড়া বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য তারা robishoper.com ওয়েবসাইটে দাফতরিক একটি ঠিকানাও দিয়েছিল।

এই গ্রুপটি অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে নকল ওয়েবসাইটে একেক সময় একেক বিকাশ, নগদ ও রকেট নম্বর দিয়ে অর্থ আত্মসাৎ করতো। এভাবে খুব অল্প সময়েই চক্রটি প্রতারণার মাধ্যমে ৫০ লাখের বেশি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেপ্তার জুয়েল একজন দক্ষ ওয়েব ডেভেলপার এবং সে এই চক্রের মূলহোতা ও ওয়েবসাইটটির ডিজাইনার।

সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল হোসেইন তুহিন জানান, ইতোপূর্বেও এই প্রতারক চক্র বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের নামের সঙ্গে মিল রেখে ভুয়া ওয়েবসাইট, যেমন- daraz.cl, realme.city বানিয়ে সাধারণ ভোক্তাদের সঙ্গে প্রতারণা করেছিল। গ্রেফতার জুয়েলকে গুলশান থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )