1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ

এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ১৭ আগস্ট

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হতে পারে বলে জানা গেছে। সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। রবিবার (৪ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

অধ্যাপক তপন কুমার বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ১৭ আগস্ট শুরুর বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে পূর্ণাঙ্গ সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে। সাধারণত এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত কয়েক বছর নির্ধারিত সময়ে এ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

এর আগে এ বছরের এইচএসসি পরীক্ষা জুলাইয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু সিলেবাস শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। সেই সময় অধ্যাপক তপন সরকার বলেছিলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সিলেবাস শেষ হয়নি। ফলে এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )