1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়ছেন ৪৫ ভর্তিচ্ছু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ৯টায় ‘এ’ ইউনিট প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চার শিফটের মধ্যে সকাল ৯টায় প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়। ‘এ’ ইউনিটে চার শিফটে মোট ৭২ হাজার ৫০জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবেন।

এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৮৭টি। এ আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৬ হাজার ৩০০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

নেত্রকোনা থেকে আসা আব্দুস সালাম নামে এক অভিভাবক বলেন, কয়েকটা জায়গায় পরীক্ষা দিতে নিয়ে গেছি মেয়েকে। সুশৃঙ্খল ও অসাধারণ আয়োজন। তবে ঢাকা থেকে আসা, টিকেট পাওয়া, আবাসন নিয়ে একটু দুশ্চিন্তার মধ্য দিয়ে গেছি। চান্স পেলে মেয়েকে এখানেই ভর্তি করাব। তবে এ আয়োজন যদি বিভাগীয় শহরগুলোতে করা যেত ভোগান্তি অনেকাংশে কমে আসতো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রসহ যেকোনো অঘটন রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। পুলিশ, গোয়েন্দা, বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্য বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

এর আগে গতকাল সোমবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং আগামীকাল ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের রাবির ভর্তি পরীক্ষা।

এবার প্রত্যেক ইউনিটে চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৪৫ ভর্তিচ্ছু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )