1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সারাবিশ্বে করোনায় আরও ২৫৫ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ২৫৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২৩০ জন। সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৪৭৫ জন।

বুধবার (১০ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৭১ জনের এবং আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১০ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৬৮১ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের।

এ ছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪ জন এবং মারা গেছেন ৫১ জন। জাপানে আক্রান্ত হয়েছে ৮৩৩ জন এবং মারা গেছেন ২৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৭২৬ জন এবং মারা গেছেন ২৫ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৯০২ জন বং মারা গেছেন ২১ জন।

একইসময়ে পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ১৮৪ জন বং মারা গেছেন ৫ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৫৭ জন এবং মারা গেছেন ৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছে ৪৮৮ জন বং মারা গেছেন ৯ জন। বুলগেরিয়ায় আক্রান্ত হয়েছে ২২২ জন এবং মারা গেছে ৪ জন। তিউনিসিয়ায় আক্রান্ত হয়েছে ১৮৬ জন এবং মারা গেছে ৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ১৭২ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৭২ হাজার জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৩ লাখ ৮৭ হাজার ২৩৬ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )