1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

শেখ হাসিনা সরকারের ওপর দেশের মানুষ ভরসা করেন: সমাজকল্যাণমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন

সমাজকলাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শেখ হাসিনা সরকারের ওপর এ দেশের মানুষ ভরসা করেন। দেশের উন্নয়ন দেখে জ্বলে পুড়ে মরছে বিএনপি। সংবিধান অনুযায়ী এ দেশে নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে না আসলে সেটি তাদের বিষয়। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নির্বাচন বানচালের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চান।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপ্তকৃত নতুন ৮টি ভবন উদ্বোধন ও ভিক্ষুক পূর্ণবাসনের আওতায় ব্যাটারি চালিত রিক্সা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান বাংলাদেশ মধ্যম আয়ের দেশের কাতারে। এসডিজি বাস্তবায়নে সকল নাগরিকদের আত্মসামাজিক উন্নয়নে ভিক্ষুকদেরও পূ্র্ণবাসনে সরকার বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। তাদের মধ্যে একটি প্রকল্প হলো ভিক্ষুকদের রিক্সা ভ্যান বিতরন। এ কর্মসূচীর উদ্দেশ্য ভিক্ষুকরা এই রিক্সা চালিয়ে যে আয় করবেন সে আয়ের মাধ্যমে নিজেরা নিজেদের সংসারের চালাবেন অন্যের কাছে সাহায্যের জন্য যেন যেতে না হয়।

অনুষ্ঠানে উপস্থিত অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের বিদায়ী পরিচালক আব্দুল মোতালেব সরকার ও নবাগত পরিচালক নাজমুল হুদা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, কাকিনা ইউপি চেয়ারম্যান তাহির তাহু, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )