1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৬০

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১০ জন দেখেছেন

দেশে ডেঙ্গুর প্রকোপ এখনো ভয়াবহ অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন, খুলনা বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন এবং বরিশাল বিভাগে ১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৭৬ জন খুলনা বিভাগে। এছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১২ জন, বরিশালে ২০০ জন, রাজশাহীতে ১৭৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭১ জন, ময়মনসিংহে ১১০ জন, রংপুরে ৩৮ জন এবং সিলেটে ১৪ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯২ হাজার ২১৬ জন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৫২ জন।

মাসভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে ডেঙ্গুর পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ছিল। ওই মাসে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরের প্রথম সাত দিনেও ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের বড় একটি অংশ তরুণ ও কর্মক্ষম বয়সের মানুষ। ফলে রোগটির বিস্তার জনস্বাস্থ্য পরিস্থিতির পাশাপাশি কর্মক্ষম জনগোষ্ঠীর ওপরও চাপ তৈরি করছে।

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )