1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: দেশের বৈদেশিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম কিছুটা বেড়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বিনিময় হার অনুযায়ী, ডলারের গড় দাম দাঁড়িয়েছে ১২৩ টাকা ২০ পয়সা।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ ডলারের ক্রয়মূল্য ১২৩ টাকা ১০ পয়সা এবং বিক্রয়মূল্য ১২৩ টাকা ৩০ পয়সা নির্ধারিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত গড় হার ১২৩ টাকা ২০ পয়সা।

 

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের সংকটসহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক মুদ্রাবাজারে অস্থিরতা রয়েছে। এর প্রভাব পড়ছে দেশের বৈদেশিক মুদ্রার বাজারেও। ডলারের পাশাপাশি আজ ভারতীয় রুপি, চীনা ইউয়ান, সিঙ্গাপুরি ডলার ও অস্ট্রেলীয় ডলারের দামও বেড়েছে। অন্যদিকে ইউরো ও ব্রিটিশ পাউন্ডের দাম কমেছে এবং জাপানি ইয়েনের দাম অপরিবর্তিত রয়েছে।

 

বাংলাদেশ ব্যাংকের স্পট রেফারেন্স রেট অনুযায়ী, ৬ অক্টোবর সকাল ১১টা পর্যন্ত ডলারের লেনদেনভিত্তিক রেফারেন্স রেট ছিল ১২৩ টাকা ০২৭ পয়সা।

 

বৈদেশিক মুদ্রার বিনিময় হারের এই ওঠানামা দেশের আমদানি ব্যয়, ব্যবসা-বাণিজ্য এবং আন্তর্জাতিক লেনদেনের ওপর প্রভাব ফেলতে পারে।

 

সংবাদ পোস্ট | অর্থনীতি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )