1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক জুমার নামাজে নিজামীপুত্র এমপি মোমেনের ইমামতিকে কেন্দ্র করে সংঘর্ষ বিএনপি – জামায়াতের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সাবেক এমপি, সরাইল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শিউলি আজাদ জামিনে মুক্ত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির নামে ইসলাম থাকলেই প্রকৃত আদর্শ হয়না, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান শেখ হাসিনার প্রত্যাবর্তনের আনন্দে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে গরু ও নগদ ৪ হাজার টাকা উপহার দিলেন মতিউর রহমান শাহীন  ৯ দিনের ব্যবধানে সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগের ২ নেতার মৃত্যু বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

সাবেক এমপি, সরাইল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শিউলি আজাদ জামিনে মুক্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৩ জন দেখেছেন

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ জামিনে মুক্তি পেয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে গত মঙ্গলবার মুক্তি পান।

গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মজিবুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে আদালতের জামিনের আদেশের ভিত্তিতে শিউলি আজাদ কারাগার থেকে মুক্তি পান।

শিউলি আজাদ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি প্রয়াত এ কে এম ইকবাল আজাদের স্ত্রী।

২০২৪ সালের ৬ অক্টোবর রাতে ঢাকার নিকেতনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে সরাইল থানায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সরাইল থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দায়ের করা ওই হত্যা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ৬৭ জনকে আসামি করা হয়। ওই মামলায় শিউলি আজাদ চার নম্বর আসামি।

শিউলি আজাদের আইনজীবী জয়নাল উদ্দিন বলেন, কারাগারে থাকা অবস্থায় হয়রানি, আগাম গ্রেপ্তার, নতুন মামলায় গ্রেপ্তার দেখানো ও অন্য কোনো মামলার এজাহারে অন্তর্ভুক্ত না করার নির্দেশনা চেয়ে তার পক্ষে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। আবেদনটি প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করেন এবং আবেদনকারীকে হয়রানি ও আগাম গ্রেপ্তার থেকে বিরত থাকার নির্দেশ দেন।

তিনি বলেন, বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পরও তাকে একাধিক মামলায় ধারাবাহিকভাবে শোন অ্যারেস্ট দেখানো হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )