1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

ধান্দাবাজ রাজনৈতিক বিশ্লেষক ও ধরিবাজ সাংবাদিকদের নির্লজ্জতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৭৯ জন দেখেছেন
মোহাম্মদ আলী আরাফাত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি দাবি করেন, অতীতে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন নিয়ে সোচ্চার থাকা কিছু ব্যক্তি বর্তমানে রাজনৈতিক অবস্থান বদলে ভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন।

এক ফেসবুক পোস্টে আরাফাত বলেন, এসব ব্যক্তি মূলত নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা নিয়েই দীর্ঘদিন বক্তব্য দিয়ে এসেছেন, যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আরও স্পষ্ট হয়ে উঠেছে। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের মতো বড় একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নেওয়া গণতান্ত্রিক মানসিকতার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রতি সমর্থন জানাতে পারেন, তবে নিজেদের প্রকৃত রাজনৈতিক অবস্থান আড়াল করে নিরপেক্ষতার দাবি করা এবং পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে ভিন্ন অবস্থান নেওয়া প্রশ্নবিদ্ধ।

পোস্টের শেষাংশে মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশে ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কৃতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, রাজনৈতিক প্রতিহিংসার চক্র চলতেই থাকবে, নাকি দল-মত নির্বিশেষে সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )