1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০২ জন দেখেছেন

লিবিয়ায় আটকে পড়া আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

জানা গেছে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত উদ্যোগে তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়। এ কার্যক্রমে লিবিয়া সরকারেরও সহযোগিতা ছিল।

ফিরে আসা ব্যক্তিদের অধিকাংশই মানবপাচারকারীদের মাধ্যমে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাদের মধ্যে অনেকে সেখানে অপহরণ, নির্যাতন ও নানা ধরনের মানবিক সংকটের মুখোমুখি হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দপ্তর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা তাদের গ্রহণ করেন। এ সময় বিদেশে অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রত্যাবাসিতদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়।

আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিতদের জন্য খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা, যাতায়াত খরচ এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।

সরকারি সূত্র জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার, দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )