1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

জনগণ নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না : গয়েশ্বর চন্দ্র

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১০৫ জন দেখেছেন

নতুন নতুন সংস্কারের প্রয়োজন নেই। কারণ জনগণ নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে এক পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মূল ইস্যু থেকে সরে এসে অন্যান্য ইস্যু নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সবকিছু নিয়ে কাজ করতে চাইলে কোনোটাই সফল হবে না।

তিনি বলেন, বিএনপির ৩১ দফায় সংস্কারের রূপরেখা রয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হতে হবে। রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদেরই সমাধান করা দরকার। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কারও কারও কথায় শঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতা বলেন, ওয়ান ইলেভেনের বিরাজনীতিকরণের চক্রান্ত এখনো চলমান রয়েছে। কাউকে বিতাড়িত করে নয়, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে হয়।

রাজনীতিকে আদালতে টেনে নিয়ে যাওয়ার কালচার চলছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, শুধুমাত্র ছাত্ররা আপনাদের ক্ষমতায় আনেনি। এই সরকার সবার আন্দোলনের ফসল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )