1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ

মানারাতে সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায় অনুষ্ঠান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯১ জন দেখেছেন
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার সকালে (৩ ফেব্রুয়ারি ২০২৪) জমকালো আয়োজনে  বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. মামুন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং এমআইইউ’র রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তৃতা করেন আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কে. এম. আকতারুজ্জামান, সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রফিকুজ্জামান, রেহানা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অভিনন্দন ও বিদায়ীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করে বলেন, ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের গুণগত শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করার জন্য কাজ করছে। সুতরাং আজ যারা এখান থেকে পাস করে বের হয়ে যাচ্ছ, তারা পেশাগত জীবনে ‘ইয়েলো’ বা হলুদ সাংবাদিকতা পরিহার করে নিজেদের বিবেক ও দেশের স্বার্থকে প্রধান্য দেবেন বলে আমি আশা করি।
অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয় ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠান উপলক্ষে রঙ-বেরঙয়ের ব্যানার, ফেস্টুন ও কারুকাজে সাজানো হয় বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাস। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায় অনুষ্ঠান উপলক্ষে নতুন ও পুরাতন ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় পরিণত হয় জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )