1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
খাঁটি মধুর নামে চিনির সিরাপ! পরীক্ষাগার ছাড়া ভেজাল চেনা কঠিন ফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারাচ্ছে ইসরায়েল: ওবামা এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান

রিপোর্টার্স ক্লাব রংপুরের নির্বাচনে ক্রীড়া সম্পাদক হলেন সাকিব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন

স্টাফ রিপোর্টার: প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের সংগঠন রংপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ২৫ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খোলা কাগজের রংপুর প্রতিনিধি হাসান আল সাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দি ৭১ টিভির শাহীন আলম ২৪ ভোট পেয়ে পরাজিত হন।

শনিবার (১১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিপোর্টার্স ক্লাব প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

কমিশন ঘোষিত ফলাফলে ১৫টি পদের মধ্যে লাল-লুলু-মিলন প্যানেল থেকে চার জন প্রার্থী নির্বাচিত হয়েছেন এবং বায়েজীদ-মাজেদ-হালিম আনছারী প্যানেল থেকে ১১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন- সভাপতি শাহ্ বায়জিদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি এস এম ইকবাল সুমন, সহ-সভাপতি মিরু সরকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আজম পারভেজ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, কোষাধ্যক্ষ আহসান হাবীব মিলন, দপ্তর সম্পাদক জি এম জয়, প্রচার সম্পাদক বাবলুর রহমান বারী, ক্রীড়া সম্পাদক হাসান আল সাকিব, সাহিত্য সম্পাদক লাভলু মিয়া, কার্যনির্বাহী সদস্য আব্দুল হালিম আনছারি, মোজাফফর হোসেন, আমিরুল ইসলাম ও রাকিবুল ইসলাম।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও ক্লাবের আজীবন সদস্য আরিফুর রহমান আরিফ এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব অ্যাড. আবু সাঈদ ও নাহিদ হাসান ফলাফল ঘোষণার পর পরিচ্ছন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায়মসকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )