1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
খাঁটি মধুর নামে চিনির সিরাপ! পরীক্ষাগার ছাড়া ভেজাল চেনা কঠিন ফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারাচ্ছে ইসরায়েল: ওবামা এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান

না ফেরার দেশে জবি উপাচার্য

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতালে উপাচার্যের সঙ্গে থাকা নিরাপত্তা কর্মকর্তা মো. ইসরাফিল হোসেনসহ একাধিক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। পরে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল থেকে জানাজার উদ্দেশ্যে উপাচার্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আনা হবে। এদিন সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা অনুষ্ঠিত হবে।

উপাচার্যের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্যরা শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ৪ বছরের জন্য নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডিন ড. মো. ইমদাদুল হক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )