1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
খাঁটি মধুর নামে চিনির সিরাপ! পরীক্ষাগার ছাড়া ভেজাল চেনা কঠিন ফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারাচ্ছে ইসরায়েল: ওবামা এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

মো. আল আমিন, ঠাকুরগাঁও প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে নজরুল ইসলাম (৫২) নামে এক পাষণ্ড স্বামী । পরে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন ঘাতক স্বামী নজরুল।

৮ নভেম্বর (বুধবার) সকালে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায়। নিহত গৃহবধূর নাম রাবেয়া খাতুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে নিজ বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো ছুরি দিয়ে নজরুল ইসলাম তার স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে চিৎকার চেঁচামেচি করে স্ত্রী রাবেয়া খাতুন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী নিজেই থানায় এসে স্ত্রীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। তাকে থানায় আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )