1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
খাঁটি মধুর নামে চিনির সিরাপ! পরীক্ষাগার ছাড়া ভেজাল চেনা কঠিন ফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারাচ্ছে ইসরায়েল: ওবামা এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান

আগামী সপ্তাহে তফসিল প্রস্তুতি নির্বাচন কমিশনে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩টি কেন্দ্রে ভোটের উপকরণ পৌঁছাতে হেলিকপ্টার চান নির্বাচন কমিশনের (ইসি) মাঠ কর্মকর্তারা। গতকাল ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সম্প্রতি পার্বত্য তিন জেলা কর্মকর্তাদের কাছে কতটি কেন্দ্রের জন্য হেলিকপ্টার প্রয়োজন, তা জানতে চেয়ে চিঠি দেয় কমিশন। পরবর্তীতে ওইসব জেলা থেকে ৩৩টি কেন্দ্রের কথা বলা হয়। এক্ষেত্রে খাগড়াছড়ি জেলায় তিনটি, বান্দরবান জেলায় ১২টি এবং রাঙামাটি জেলায় ১৮টি ভোট কেন্দ্র; মোট ৩৩ কেন্দ্রের জন্য হেলিকপ্টারের প্রয়োজন বলে জানান তারা। এর আগেও পার্বত্য অঞ্চলের দুর্গম ভোট কেন্দ্রে যাতায়াত ও ভোটের উপকরণ পাঠাতে বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করেছে ইসি। এবারও তাই করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি মাসের প্রথমার্ধেই অর্থাৎ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

ডিসি-এসপিদের প্রশিক্ষণ ১০-১১ নভেম্বর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ কর্মসূচি আগামী শুক্রবার ও শনিবার ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক এস এম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থগিত কর্মসূচিটি আগামী ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে ৩২ জেলার ডিসি ও এসপি, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ মোট ১১৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন। এর আগে গত ২ ও ৩ নভেম্বর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই দিনের আবাসিক এ প্রশিক্ষণ হওয়ার কথা ছিল। বিএনপির কর্মসূচির কারণে সেটি স্থগিত করা হয়। তার আগে পূজার কারণে পেছানো হয়েছিল কর্মসূচিটি। গত ১৪ ও ১৫ অক্টোবর দেশের ৩২টি জেলার ডিসি, এসপি, চার বিভাগে বিভাগীয় কমিশনার ও মেট্রোপলিট্রন পুলিশ কমিশনারসহ মোট ১১৬ জন নিয়ে প্রথম ধাপের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )