1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
খাঁটি মধুর নামে চিনির সিরাপ! পরীক্ষাগার ছাড়া ভেজাল চেনা কঠিন ফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারাচ্ছে ইসরায়েল: ওবামা এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান

ময়মনসিংহে বাস-পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বাইপাস শিকারিকান্দা এলাকায় বাস-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এদের মধ্যে ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি শাহ কামাল আকন্দ জানান, ঢাকা থেকে শেরপুরগামী ফায়াজ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ শহরের দিকে আসছিল। দ্রুতগতির বাসটি রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস সংলগ্ন শিকারিকান্দা এলাকায় ওভারটেক করার সময় একটি পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় যাত্রীবাহী পিকআপ ভ্যানটি মহাসড়কের পাশে উল্টে যায় এবং বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে রোড বিভাজকে আটকে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে গুরুতর আহত ১৫ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে আরও দুইজন মারা যায়। দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )