1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
খাঁটি মধুর নামে চিনির সিরাপ! পরীক্ষাগার ছাড়া ভেজাল চেনা কঠিন ফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারাচ্ছে ইসরায়েল: ওবামা এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান

লাজুক সাদা ভ্রু খঞ্জন পাখির অস্তিত্ব বিপন্নের পথে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

ভীষণ চঞ্চল ও লাজুক প্রকৃতির এই পাখিকে সাদা ভ্রু খঞ্জন, ধলাভ্রু খঞ্জন, পাকাড়া খঞ্জন ইত্যাদি নামে ডাকা হয়ে থাকে। এক সময় লোকালয়ে থাকত বলে আবাসিক সাদা ভ্রু খঞ্জন নামেও ডাকা হতো। বর্তমানে এই পাখিটিও বিপন্নের তালিকায় রয়েছে। এর দেখা মেলা ভার।

সাদা ভ্রু খঞ্জন সম্পর্কে জানা গেছে, এটি একটি মাঝারি আকারের পাখি। এদের দেহের উপরের দিক কালো, আর পেটের দিকটা সাদা। চোখের উপরে ভ্রুর স্থানটি সাদা। কাঁধে সাদা ডোরা রয়েছে, আর লেজের বাইরের দিকের পালকগুলোও সাদা। লম্বায় প্রায় ২১ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। গড়নে দিক দিয়ে পাখিটি বেশ হালকা-পাতলা। এর মাথা এবং বুক লম্বাটে, সাথে আছে বৃহৎ সাদা ডানা। কিশোর বয়সে স্ত্রী পাখিরা বাদামি-ছাই রঙের হলেও প্রাপ্তবয়স্ক হলে রঙ পাল্টিয়ে কালো রঙ হয়ে থাকে। এই পাখি নদী, বড় পুকুর এবং  জলাশয়ের কাছাকাছি কোনো স্থানে থাকতে পছন্দ করলেও এক সময় শহরেও এদের দেখা যেত। কিন্তু এখন শহর অথবা গ্রামের কোথাও এদের দেখা মেলা ভার।

জানা গেছে, বাংলাদেশে এক সময় পাঁচ প্রজাতির খঞ্জন পাখি দেখা যেত। পাঁচ প্রজাতির মধ্যে চার প্রজাতির খঞ্জন শীতে আনাগোনা বেশি থাকে। দেশে সাদা ভ্রু খঞ্জন সংখ্যায় একে বারেই কম। এর কারণ হিসেবে মনে করা হচ্ছে মানুষের অবাধ চলাফেরা, বাসার জন্য নিরাপদ স্থান না পাওয়া, জলাশয় ভরাট হয়ে যাওয়া, জলবায়ুর পরিবর্তনসহ নানা কারণে এই পাখিটি হারিয়ে যেতে বসেছে।

গত বৃহস্পতিবার এই পাখিটির ছবি রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে তুলেছেন প্রকৃতি ও ইতিহাস বিষয়ক লেখক ও সৌখিন আলোকচিত্রী রানা মাসুদ।

তিনি বলেন, রংপুর শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে মিঠাপুকুর উপজেলার অর্ধ মৃত ভেলুয়া নদী এলাকা থেকে এই দুলর্ভ পাখির ছবিটি তুলেছি। বিরল প্রজাতির আবাসিক সাদা-ভ্রু-খঞ্জন পাখিটি ভীষণ লাজুক ও চঞ্চল। বর্তমানে এই প্রজাতির পাখিটি বিপন্নের তালিকায় স্থান করে নিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )