1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
খাঁটি মধুর নামে চিনির সিরাপ! পরীক্ষাগার ছাড়া ভেজাল চেনা কঠিন ফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারাচ্ছে ইসরায়েল: ওবামা এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান

সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

ইসলামে নারীবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৫ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে সৌদির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

আগামী ৬ থেকে ৮ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব এ সম্মেলন আয়োজন করেছে।

স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

সৌদি আরব সফরের প্রথম দিন সন্ধ্যায় তিনি মহানবী (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন।

রাতে প্রধানমন্ত্রী উড়োজাহাজে মদিনা থেকে জেদ্দায় যাবেন। জেদ্দা থেকে রাতেই তিনি মক্কা যাবেন। সেখানে প্রধানমন্ত্রী ওমরাহ পালন ও মসজিদে হারামে নামাজ আদায় করবেন।

সফরের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় জেদ্দার হিলটনে তিনি ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর প্রধানমন্ত্রী ইসলামে নারীবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন এবং বক্তব্য দেবেন।

জেদ্দার হিলটনে সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবারবিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও বৈঠক করবেন।

রাতে সেখানে প্রধানমন্ত্রী তার সম্মানে দেওয়া নৈশ ভোজে অংশ নেবেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) প্রধানমন্ত্রী আবার মক্কা যাবেন ও মসজিদে হারামে নামাজ আদায় করবেন।

স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

বুধবার (৮ নভেম্বর) সকাল ৮টায় ঢাকা পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )