1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
খাঁটি মধুর নামে চিনির সিরাপ! পরীক্ষাগার ছাড়া ভেজাল চেনা কঠিন ফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারাচ্ছে ইসরায়েল: ওবামা এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান

মুক্তি পেলেন শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: কারাগার থেকে মুক্তি পেয়েছেন শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী। শনিবার (৪ নভেম্বর) রাত ৭টা ৫৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে বের হন তিনি। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মাদানীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ ও তার পরিবার।

জানা গেছে, এদিন রফিকুল ইসলাম মাদানীর সবকটি জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় ৭টা ৫৫ মিনিটে মাদানী মুক্তি দেওয়া হয়।

মাদানীর আইনজীবী আশরাফ আলী মোল্লা বলেছেন, মাদানী ভবিষ্যতে রাষ্ট্র ও দেশের প্রচলিত আইনবিরোধী এবং জনমনে সংঘাতের সৃষ্টি করে, এমন বক্তব্য দেবেন না বলে মুচলেকা দিয়েছেন তিনি। পরে আদালত তাকে জামিন দেন। সব মামলায় তিনি জামিন পেলেন।

প্রসঙ্গত, গত ২০২১ সালের ৭ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে মাদানীকে নেত্রকোণার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব। পরে ৮ এপ্রিল মাদানীর নামে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। গাজীপুরের বাসন এবং রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায়ও ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )