1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৭৮

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৮ জন রোগী। মোট আক্রন্ত হয়েছে ২৪২ জন। এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৪৯৯ জন।

বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।

ডেঙ্গুতে মৃত দুই ব্যক্তি হলেন, ফরিদপুর সদরপুর উপজেলার ভাষানচর এলাকার আলীম খাঁর ছেলে শিমুল খাঁ (৩০) ও একই জেলার নগরকান্দা উপজেলার দহিমারা গ্রামের মৃত আ. লতিফের ছেলে আ. হালিম (৮০)।

ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শিমুল খাঁ নামে এক যুবক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১ টার দিকে মারা যান তিনি।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ০২ সেপ্টেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন আ. হালিম। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মারা যান তিনি।

বর্তমানে হাসপাতালটিতে ২৪২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান এ চিকিৎসক।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭৮ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৯ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪২ জন।

তিনি আরও জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার। এর মধ্যে ৫ হাজার ৪৮৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )