1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ

র‍্যাগিংয়ের অভিযোগে হাবিপ্রবির ৬ শিক্ষার্থীকে বহিষ্কার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছয় শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২২তম ব্যাচের ওই ছয় শিক্ষার্থীকে বহিষ্কার এবং তিন শিক্ষার্থীকে মৌখিক নোটিশ দেওয়া হয়।

সোমবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুর রহমানের সই করা চিঠি তাদের কাছে পৌঁছে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের কয়েকজন নবাগত শিক্ষার্থীকে বিভিন্নভাবে ক্যাম্পাসে ও আবাসিক ছাত্রাবাসসংলগ্ন এলাকায় হয়রানি করেন অভিযুক্ত শিক্ষার্থীরা।

পরে হয়রানির শিকার ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ জানান, র‍্যাগিংয়ের অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )