1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, দুর্ঘটনা কমাতে কার্যকর আইন ও সমন্বিত উদ্যোগের আহ্বান যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত মুরগির দোকানের কর্মচারী, আহত ভ্যানচালক সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু পারভেজের ৭০ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ ক্রিকেটকে, আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

চাঁদে ভারত: মো‌দি‌কে শেখ হা‌সিনার অভিনন্দন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

চাঁদে চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করায় ভারতের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি‌কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

বুধবার এক বার্তায় এ অভিনন্দন জানান বাংলাদেশ সরকারপ্রধান।

ঢাকার ভারতীয় হাই‌কমিশন জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের জনগণকে চাঁদে চন্দ্রযান-৩ এর সফল অবতরণ উপলক্ষ্যে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। ভারতকে বিশ্বের চতুর্থ রাষ্ট্র হিসেবে চাঁদের পৃষ্ঠে মহাকাশযান অবতরণ করানোর সাফল্যের জন্য তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এবং এর বিজ্ঞানীদের অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় শেখ হাসিনা ব‌লেন, এই গুরুত্বপূর্ণ উপলক্ষ্যে ও এই ঐতিহাসিক অর্জনে বাংলাদেশ ভারতের সঙ্গে আনন্দ করছে, যা বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি খাতে অগ্রসর হওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সব দেশের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বিষয়।

বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম অবতরণ করে ইতিহাস গড়েছে। এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে বিশ্বের আর কোনো দেশ পৌঁছতে পারেনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চন্দ্রযান-৩ এর চাঁদে চূড়ান্ত পর্যায়ের অবতরণ প্রক্রিয়ায় ১৯ মিনিট সময় লেগেছে। ভারতের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা চার মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর মাটি স্পর্শ করে ল্যান্ডার বিক্রম।

চাঁদের মাটিতে বিক্রম নামার পর ইসরো টুইট করেছে। টুইটে লেখা হয়েছে, ‘ভারত, আমি আমার গন্তব্যে পৌঁছে গিয়েছি।’

চাঁদে সফলভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ হিসেবে নাম লেখাল ভারত। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন এই মহান কৃতিত্বের অধিকারী ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )