1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, দুর্ঘটনা কমাতে কার্যকর আইন ও সমন্বিত উদ্যোগের আহ্বান যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত মুরগির দোকানের কর্মচারী, আহত ভ্যানচালক সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু পারভেজের ৭০ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ ক্রিকেটকে, আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

রংপুরে এক দিনে ৫ জনের মরদেহ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৫৭ জন দেখেছেন

রংপুরের বদরগঞ্জ, পীরগাছা ও কাউনিয়া থেকে পৃথক ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুই গৃহবধূর মরদেহ রয়েছে। তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, বুধবার (২৩ আগস্ট) সকালে বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর খুনিয়াপাড়া থেকে মশকুর রহমান (১৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, ওই যুবক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

একই দিন দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাহিনুর বেগম (৪৮) নামের এক গৃহবধূ। সকালে নিজ বাড়ির গোয়ালঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে, উপজেলার রামনাথপুর ইউনিয়নের সরদারপাড়ায় নূরজাহান (৩৫) নামের আরেক এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, পৃথক তিনটি ঘটনায় এক যুবকসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের তালুকউপাশু গ্রামের আরেক যুবকের আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে। ওই যুবকের নাম আশিক মিয়া (১৮)। তার বাবা নছিমুদ্দিনের মৃত্যুর সংবাদ শুনে নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে আশিকের পরিবার।

এছাড়া কাউনিয়া উপজেলায় সুমাইয়া আকতার সোমা (১৭) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হারাগাছ পৌর এলাকার প্রামানিকপাড়া ভেল্লুটারী গ্রামে নিজ বাড়ির ঘর থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। সুমাইয়া আকতার সোমা ওই গ্রামের টুটুল মিয়ার মেয়ে এবং ধুমেরকুটি হায়দারীয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )