1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু ৫৯২ কোটি টাকা ব্যয়ে তিতাসে খনন হবে দুটি নতুন গ্যাসকূপ, দৈনিক বাড়তে পারে ৩ কোটি ঘনফুট গ্যাস প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন ঘিরে বিতর্ক, আলোচনায় সরকারি চাকরিতে রাষ্ট্রাচার ও শিষ্টাচার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আহত ৪০ রোগী বদরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, দুর্ঘটনা কমাতে কার্যকর আইন ও সমন্বিত উদ্যোগের আহ্বান যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত মুরগির দোকানের কর্মচারী, আহত ভ্যানচালক সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক পানিতে, নিহত ১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৪৮ জন দেখেছেন

সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার নলজুর নদের কাটাগাঙ্গের বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন চালকে সহকারী।

আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম ফারুক আহমদ (৪২)। তার বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জে।

নিখোঁজ সহকারীকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিমেন্ট বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে সুনামগঞ্জ আসছিল। অতিরিক্ত ভার বহনকারী ট্রাকটি জগন্নাথপুর কাটাগাঙের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে উঠলে সেটি ভেঙে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে চালক ও তার সহকারী। এর মধ্যে চালকের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। তবে সহকারী এখনো নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগন্নাথপুর থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করছে।

বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সুনামগঞ্জ জেলা পুলিশের এএসপি (জগন্নাথপুর সার্কেল) সুভাষ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )