1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
৫৯২ কোটি টাকা ব্যয়ে তিতাসে খনন হবে দুটি নতুন গ্যাসকূপ, দৈনিক বাড়তে পারে ৩ কোটি ঘনফুট গ্যাস প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন ঘিরে বিতর্ক, আলোচনায় সরকারি চাকরিতে রাষ্ট্রাচার ও শিষ্টাচার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আহত ৪০ রোগী বদরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, দুর্ঘটনা কমাতে কার্যকর আইন ও সমন্বিত উদ্যোগের আহ্বান যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত মুরগির দোকানের কর্মচারী, আহত ভ্যানচালক সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া

ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে এক আদিবাসির মৃত্যু থানায় মামলা দুইজন গ্রেফতার 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

মোঃ আল আমিন ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে স্টিফান তির্কী (৫৫) নামে এক আদিবাসির মৃত্যু ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

এ সময় পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের জানান, গেল ১৮ আগস্ট রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্টিফান তির্কী আহত হলে জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

এরপর ওই রাতেই পুলিশের চারটি বিশেষ টিমের তৎপরতা সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদে থানায় নিয়ে আসে।

পরে আটককৃতদের মধ্যে প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে পৌর শহরের পরিষদপাড়ার আদিবাসী গাবে টপ্পো ও জুলিয়ান টপ্পো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল।

এ ঘটনায় ১৯ আগস্ট নিহত স্টিফান তির্কীর স্ত্রী ভেরনিকা খালকো গাবে টপ্পো ও জুলিয়ান টপ্পোর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করলে আটক গাবে টপ্পো ও জুলিয়ান টপ্পোকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

পুলিশ জানায়, গেল শুক্রবার ১৮ আগস্ট আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে জমি বিরোধের জেরে অর্থ লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্টিফান তির্কীকে হত্যা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )