1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু পারভেজের ৭০ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ ক্রিকেটকে, আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা বাংলাদেশ–আলজেরিয়া, স্বাক্ষরিত সমঝোতা স্মারক সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে-পরে কিছুই জানানো হয়নি দূতাবাসকে,পশ্চিম সৌদির কারাগারে ৩০৬ বাংলাদেশি ৪৫তম বিসিএসের গেজেটে নাম ফেরানোর দাবিতে মানববন্ধন, আমরণ অনশনে এক প্রার্থী সরকারি দপ্তরে প্রায় এক লাখ অস্থায়ী পদে নিয়োগ আটকে, জটিলতা কাটাতে উদ্যোগ

রংপুরে চুরির অপবাদে মাদ্রাসা ছাত্রকে মারধর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

রংপুর নগরীতে কবুতর চুরির অপবাদে এক মাদ্রাসা ছাত্রকে নিমর্মভাবে মারপিট করে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। মাথাসহ গোটা শরীরে গুরুতর আহত হওয়া ওই ছাত্র রমেক হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রভাবশালী আসামি পক্ষ মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। ভয়-ভীতি অব্যহত থাকায় হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারছে না ভুক্তভোগী ওই ছাত্রসহ তার পরিবারের সদস্যরা। এদিকে মামলার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত।

মামলা সূত্রে জানাগেছে, রংপুর নগরীর ধাপ সর্দারপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে সিমান্ত (১৩) হাজীপাড়া মাদ্রাসার নুরানী বিভাগে লেখাপড়া করে। গত ১২ আগস্ট রাত ৮টার দিকে সিমান্ত তার বন্ধুদের নিয়ে ধাপ হাজীপাড়ার মনছুর আলীর বাড়ির রাস্তা অতিক্রম করছিল। এ সময় কবুতর চোরের অপবাদ দিয়ে সিমান্তসহ তার বন্ধুদের ধাওয়া করে মনছুর। এতে সিমান্তের অন্য বন্ধুরা ভয়ে দৌঁড়ে পালিয়ে গেলেও সে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনছুর আলী সিমান্তকে পেয়ে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে গাছের ডাল, লোহার চেইন দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। মারপিটের এক পর্যায়ে সিমান্তের মাথায় দা দিয়ে কোপ মারা হয়। এতে সিমান্ত অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় মনছুর সিমান্তকে মৃত ভেবে টেনে হেঁচরে বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে যায়। পরে সিমান্তকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সিমান্ত হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ১৩ আগস্ট রাতে সিমান্তের মা পিংকি বেগম বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের করেছে।

সিমান্তের মা রিংকি বেগম বলেন, কবুতর চুরির অপবাদ দিয়ে আমার নিরাপরাধ ছেলেকে মনছুর ও তার পরিবারের সদস্যরা নির্মমভাবে মারপিট করেছে। সিমান্তের মাথায় আঘাত করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমার ছেলের মাথায় ১২টি সেলাই পড়েছে।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )